উচ্চতর গণিত প্রথম পত্র

শ্রেণি : আলিম সহায়ক বই
সংস্করণ : ২০২৬
পৃষ্ঠা :৬২৪
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) : ৪২৫ টাকা

Buy Link


বইটির বৈশিষ্ট্য:

টিউটরসহ অনুশীলনমূলক বিষয়বস্তু
পাঠ্যবইটি পড়ার পাশাপাশি অনুশীলনমূলক বইটি কীভাবে অনুসরণ করবে তা বোঝাতে সবসময় নির্দেশনা দেবে Tutor। যেখানেই টেক্সট বুঝতে কঠিন মনে হবে টিউটর সেখানেই ব্যাখ্যা দিয়ে সহজ করে দেবে।

বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু
পাঠ্য বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য প্রতি অধ্যায়ের শুরুতে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ধারণা ও পর্যালোচনা, প্রয়োজনীয় সূত্র, ছক, চিত্র, ফ্লোচার্ট, ইনফোগ্রাফ ইত্যাদি। এছাড়া প্রতিটি টপিকের শেষে দেওয়া হয়েছে কুইজ, যার উত্তর প্রদানের মাধ্যমে তুমি পাঠ্য বিষয়বস্তুর ওপর নিজের ধারণা যাচাই করতে পারবে।

শতভাগ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর এবং সম্ভাব্য সব ধরনের বহুনির্বাচনি প্রশ্নোত্তর সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ‘প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য’, ‘ব্যাখ্যা’, ‘জেনে রাখো’, ‘মনে রাখো’ শিরোনামে সহায়ক তথ্য এবং প্রতিটি টপিকের ওপর Top 10 Tips।

•    আলিম ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

•    মাস্টার ট্রেইনার প্রণীত প্রশ্ন ও উত্তর

•    বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

•    শীর্ষস্থানীয় মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর

•    NCTB অনুমোদিত বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

শিখনফলভিত্তিক সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর
বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বের অনুপাতে পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এ অংশে।

•    আলিম ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

•    সিকিউ প্রশ্নের Magic Cue

•    NCTB অনুমোদিত বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও সমাধান

•    শীর্ষস্থানীয় মাদরাসা ও কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান

•    সমন্বিত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর

অ্যাসেসমেন্ট উপযোগী প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট
অধ্যায়ের অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে ‘প্রশ্নব্যাংক’ শিরোনামে অ্যাপ্লিকেশন অংশের অনুরূপ প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে পরীক্ষা দিয়ে পর্যাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট ছক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।

বোর্ড প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন
এখানে বিগত আলিম পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর গুরুত্ব ছক ও গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। একটি অধ্যায় থেকে এ পর্যন্ত কত সংখ্যক সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তা জানা যাবে এ অংশ থেকে। এছাড়াও রয়েছে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন।

সমৃদ্ধ পরিশিষ্ট অংশ
সার্বিক প্রস্তুতির সহায়ক হিসেবে এবং শিক্ষার্থীদের ব্যবহারোপযোগিতা বিবেচনা করে সাজানো হয়েছে পরিশিষ্ট অংশ।

•    ব্যবহারিক অংশ

•    মডেল টেস্ট: পূর্ণাঙ্গ প্রস্তুতি

 •    বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর